শিরোনাম

রাঙ্গামাটি, ৩ মে, ২০২৬, (বাসস) : রাঙ্গামাটি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।
অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক ও গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার রাতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছির স্বাক্ষরিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
জেলা ছাত্রদলের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া অলি আহাদ রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
নতুন কমিটির সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম রানা, জ্যোতি চাকমা, বাশার আজম, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, তামিম শাহরিয়ার, আমিনুল ইসলাম, রানা পাল, সুমন হোসাইন, নুর তালুকদার মুন্না ও মো. ইসহাক।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শাকুর জাভেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমরান, মো. শফিকুল ইসলাম, মোখতার আহমেদ, পারভেজ হোসেন সুমন, সাজিদ ইমতিয়াজ, প্রচার সম্পাদক আবদুল আহাদ ও দপ্তর সম্পাদক সানি আহমেদ সানি।
ছাত্রদলের নতুন সভাপতি অলি আহমেদ বলেছন, কেন্দ্র ঘোষিত জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে আমরা ছাত্রসমাজ স্বাগত জানাই। ভবিষ্যতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশগঠনে রাঙ্গামাটি জেলা ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে ফারুক আহমেদ সাব্বিরকে সভাপতি ও আলী আকবর সুমনকে সাধারণ সম্পাদক করে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল।