শিরোনাম

সাতক্ষীরা, ২ মে, ২০২৬ (বাসস): জেলায় আজ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে হরিণ শিকারে ৫১টি ফাঁদ জব্দ করেছেন বন বিভাগের সদস্যরা। জব্দকৃত এসব ফাঁদ পরে ধ্বংস করা হয়েছে।
আজ শনিবার দুপুরে সুন্দরবনের ভূতশিং ও ব্যারাকের খাল সংলগ্ন এলাকা থেকে এ ফাঁদগুলো জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবনের ভূতশিং ও ব্যারাকের খাল সংলগ্ন এলাকায় বন বিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় বনের ভেতরে পেতে রাখা ৫১টি হরিণ শিকারের ‘মালা ফাঁদ’ জব্দ করা হয়। জব্দকৃত ফাঁদগুলো পরে ধ্বংস করা হয়েছে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃৃত ফাঁদগুলো ধ্বংস করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।