শিরোনাম

ঢাকা, ২ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদক (সিএনই) মানিকুল আজাদের মা জোবেদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব জোবেদা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদক (সিএনই) মানিকুল আজাদের মা জোবেদা বেগমের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। ধর্মপরায়ণা নারী হিসেবে মরহুমা জোবেদা বেগম প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।
বাসসের সিএনই মানিকুল আজাদের মা জোবেদা বেগম বার্ধক্যজনিত কারণে আজ শনিবার বিকেল ৫টার দিকে দিনাজপুর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।