শিরোনাম

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রদলের উদ্যোগে হল প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমন, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী, প্রচার সম্পাদক তানভীর হাসান।
এ ছাড়াও ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের আহ্বায়ক আবিদ হাসনাত, সদস্য সচিব মেহেদী হাসান রুমি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফাহিম শাহরিয়ার দীপ্ত, ফজলুল হক মুসলিম হল সংসদের সাহিত্য সম্পাদক ও হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন