শিরোনাম

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে আজ (মঙ্গলবার) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা প্রসঙ্গেও আলোচনা করেন।
এছাড়া উভয়ে দু'দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও সুদৃঢ় করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রতিরক্ষা উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত।