বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ২৩:৩৫

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৪০৩ মামলা

ফাইল ছবি

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৪০৩ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

গতকাল শনিবার অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয় বলে আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

ডিএমপির ট্রাফিক সূত্রে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৩ টি বাস, ৮ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেলসহ মোট ৬৭ টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ৬ টি বাস, ২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৮১ টি মোটরসাইকেলসহ মোট ১৬৩ টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ২৪ টি বাস, ১ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ১০০ টি সিএনজি ও ১৯৬ টি মোটরসাইকেলসহ মোট ৩৯০ টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ২৩ টি বাস, ৮ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮ টি বাস, ৩ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি, ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ১৮৪ টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ২৪ টি বাস, ৭ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি, ১৬৪ টি মোটরসাইকেলসহ মোট ৩১০ টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ৮ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৪৩ টি মোটরসাইকেলসহ মোট ১০৫ টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ৪ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ১৮ টি মোটরসাইকেলসহ মোট ৬৫ টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৩১৯ টি গাড়ি ডাম্পিং ও ১৫০ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।