বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৭:৫৯

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপন

চট্টগ্রাম, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর প্রাঙ্গণে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েট-এর ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) ও মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান।

এতে স্বাগত বক্তব্য দেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক এবং টেকনোলজি ট্রান্সফার অফিসের এসপিএম অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।

এ সময় তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে একটি র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন বিভাগের প্রধান, ইনস্টিটিউট প্রধান, শিক্ষক ও গবেষকরা অংশ নেন।