বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৮:০৮

বিএমইউ’র উপ-উপাচার্য হলেন ডা. নজরুল ইসলাম

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। 

এই  নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, “রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৫(১) ধারা অনুসারে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ ও রেজিস্ট্রার, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা-কে নি¤œবর্ণিত শর্তে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এর শূন্য পদে নিয়োগ করা হলো।”

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে তার নিযুক্তির মেয়াদ হবে ৪ বছর।