শিরোনাম

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, ডিজিটাল সার্ভে, সাইট অ্যানালাইসিস এবং মাস্টার প্ল্যান প্রণয়নকারী পরামর্শক প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত ও সংশোধিত নকশা এবং ডকুমেন্টসমূহ বুঝে নেওয়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীনের উপস্থিতিতে তার কনফারেন্স রুমে ডেলিভারেবলস্ গ্রহণ-সংক্রান্ত সংশ্লিষ্ট মূল ও উপ-কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাবিনা শরমীন।
এসময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আফসানা হক, পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম), প্রধান প্রকৌশলী, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক, স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।