শিরোনাম

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সেবার মানোন্নয়ন এবং সেবা কার্যক্রমকে স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিতার আওতায় আনতে প্রশাসনিক ভবনে দু’টি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযোগ বক্সের একটি উপাচার্যের কার্যালয়ের প্রবেশ পথে এবং আরেকটি রেজিস্ট্রার অফিসের সামনে এই অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। সেবা কার্যক্রম সম্পর্কে যেকোন ধরনের অভিযোগ ও পরামর্শ বাক্সে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।