শিরোনাম

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঢাকা সেনানিবাসের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের আওতাধীন বাহিনী সদর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে কর্মরত বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার ঢাকা সেনানিবাসে শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫৮ জন কৃতি ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট ও প্রাইজবন্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের মহাপরিচালক নেছার আহমেদ খান, পরিচালক মো. কামরুল ইসলাম ভূইয়া ও মো. আল ইমরান উপস্থিত ছিলেন।
এছাড়া বাহিনী সদর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে কর্মরত বিভিন্ন পর্যায়ের বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।