বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ২০:২৫
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ২০:২৭

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

ছবি : বাসস

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ^বিদ্যালয়। ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আজ অনুষ্ঠিত ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় ৪-১ গোলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের হকি ও টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব’ প্রতিপাদ্য নিয়ে গত ১৫ এপ্রিল এ প্রতিযোগিতা ঢাকা শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪-দিনব্যাপী এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।