বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ১৮:০৯

জয়পুরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু 

ছবি : বাসস

জয়পুরহাট, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং এ উপলক্ষে ৪৭ তম বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। 

আজ শনিবার সকালে শহরের শহীদ মাহতাব উদ্দিন মন্ডল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার। 

বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, শহীদ মাহতাব উদ্দিন মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমেন প্রমুখ। 

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টলসমূহ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তির বিষয়ে অবগত হোন।  তিনদিন ব্যাপি এ বিজ্ঞান মেলা সকলের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।