শিরোনাম

লালমনিরহাট, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : দু’দিনের সফরে আজ লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক আজ দুপুর ১২ টার দিকে বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্ধারিত সফরসূচি অনুযায়ী মন্ত্রী সকালে ঢাকা থেকে রওনা হয়ে সৈয়দপুরে পৌঁছান। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে তাকে সেখান থেকে ঢাকায় আনা হবে।
সিএমএইচ হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।