শিরোনাম

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর তুরাগ এলাকার অলি মাতবরের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা (মিডিয়া) আনোয়ারুল ইসলাম আজ বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই উত্তরা ফায়ার স্টেশনের ২টি এবং টংগী ফায়ার স্টেশন থেকে ৩টিসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।