শিরোনাম

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের আহ্বানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এ সভায় শিক্ষক সমিতির সাবেক ও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা আশা প্রকাশ করেন, উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, শিক্ষক সমিতির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হকসহ সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
উপাচার্য সভায় অংশগ্রহণের জন্য উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক সমাজের সক্রিয় সহযোগিতা কামনা করেন।