শিরোনাম

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে| অন্যদিকে, রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে|
আজ (বুধবার) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়|
আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে| সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে|
ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হতে পারে|
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে| মৌসুমের ¯^াভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে|
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪৪ মিনিটে|