বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ২০:৪২

ঢাবির সাবেক অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া মারা গেছেন

ড. সুমঙ্গল বড়ুয়া। ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সুমঙ্গল বড়ুয়া মৃত্যুতে দুঃখ ও শোক প্রকাশ করেছেন। 

ড. সুমঙ্গল বড়ুয়া বৌদ্ধ ধর্ম বিষয়ে গবেষণাধর্মী একাধিক বই লিখেছেন এবং পালি ও বৌদ্ধ অধ্যয়ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর লক্ষ্যে আজ সকাল ১০টায় ড. সুমঙ্গল বড়ুয়ার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ প্রাঙ্গণে রাখা হয়।

পরে, দুপুরে তার মরদেহ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে নেওয়া হয় এবং বিকেলে ধর্মরাজ বৌদ্ধ বিহারে পরবর্তী ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।