বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ২০:৩৮
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ২০:৪৯

এটিএন বাংলার প্রধান প্রতিবেদকের বাবার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এটিএন বাংলার প্রধান প্রতিবেদক মঈনুল আহসানের বাবা আরশাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আরশাদ হোসেন বার্ধক্যজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। 

এক শোকবার্তায় মির্জা ফখরুল মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।