বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ১৬:৫০
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ২০:৫৫

আগামীকাল স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস): স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

আগামীকাল শনিবার রাত ৮ টা ৩০ মিনিটে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে গত ৯ জানুয়ারি বিএনপি স্থায়ী কমিটি বৈঠক হয়েছিল।