শিরোনাম

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড (অনার্স) চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট পরীক্ষার্থী ও কলেজগুলোর সুবিধার্থে ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামীকাল ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন।
কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করতে পারবেন ৯ এপ্রিল পর্যন্ত। এছাড়া সোনালী সেবার মাধ্যমে সংগৃহীত টাকা জমা দেওয়ার জন্য ১২ ও ১৩ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের পর ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ২২ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।