বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৯:১১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণের সময় ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত।

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার সময় ৬ এপ্রিল পর্যন্ত এবং কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সময় ৭ এপ্রিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগের প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।