শিরোনাম

টাঙ্গাইল, ২৭ মার্চ, ২০২৬ (বাসস): টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
জিএসটি ভর্তি পরীক্ষা ২০টি বিশ্ববিদ্যালয়ে ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ২৮২ জন। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৭২০ জন।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩ এপ্রিল এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে।