বাসস
  ২৭ মার্চ ২০২৬, ১২:২৩

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ (বাসস) : রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গতকাল (বৃহস্পতিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেঁতুলিয়ায় ১৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৫ মিনিটে।