শিরোনাম

রাজশাহী, ২৬ মার্চ, ২০২৬ (বাসস): রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে অবস্থিত তিন শহীদের কবর পরিদর্শন করে তাদের আত্মার চিরশান্তি কামনায় দোয়া করা হয়।
এছাড়া, জোহরের নামাজের পর রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষ্যে রুয়েট প্রশাসন এতিমদের মাঝে খাবার বিতরণ করে।