বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৫:০৮
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১৬:২৪

বাসসের সকল কর্মকর্তা ও কর্মচারীর অবসরের বয়স ৬২ বছরে উন্নীত

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সকল কর্মকর্তা ও কর্মচারীর অবসরের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ লক্ষ্যে ২০২৬ সালের ১৫ মার্চ গেজেটটি জারি করে। যা ২০১১ সালের ১১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।