শিরোনাম

ঢাকা, ২৪ মার্চ, ২০২৬(বাসস) : খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশ গঠনে অবদান রাখলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বীকৃতির মাধ্যমে মূল্যায়ন করবে সরকার।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে আজ ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যুগোপযোগী উদ্ভাবন ও প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। সবার মধ্যে এ ধরনের পরিবর্তন এলে দেশ উপকৃত হবে।
এসময় তিনি দেশের উন্নয়ন ও মানবিক দায়িত্ব পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. ইমাম উদ্দীন কবীরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।