বাসস
  ২৩ মার্চ ২০২৬, ১৮:৪৩

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

রাজশাহী, ২৩ মার্চ, ২০২৬ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।

আজ সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ৮ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।