বাসস
  ২২ মার্চ ২০২৬, ১৭:১৮

বরগুনায় ইকোনমিক জোন হবে: চীফ হুইপ

ছবি : বাসস

বরগুনা, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদে সরকারি দলের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের এমপি নুরুল ইসলাম মনি বলেছেন, বরগুনায় ইকোনমিক জোন করা হলে এই অঞ্চলের আমুল পরিবর্তন হবে। বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে চায়। ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার, যা দিয়ে দেশের সাতটি বাজেট করা যেত।

রোববার ২২ মার্চ সকাল ১০ টায় বরগুনা সদরের ক্রোক এলাকায় ক্রোক খাল খনন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে   তিনি এ কথা বলেন।

চিফ হুইপ আরো বলেন, দেশের সম্পদ বাড়াতে যেসব কাজ করা দরকার সেসব কাজ প্রধানমন্ত্রী তারেক রহমান করছেন।

বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুন:খনন করা হবে জানিয়ে নূরুল ইসলাম মণি বলেন, এই অঞ্চলের যুবকদের এমনভাবে গড়ে তুলতে চাই যাতে তারা স্বাবলম্বী হতে পারে দেশের হাল ধরতে পারে।

বরগুনা জেলায় ‘ক্রোক খাল ও শাখা খাল' পুনঃখনন কাজের’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন, চীফ হুইপ ও বরগুনা- ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য  নূরুল ইসলাম মণি। এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা -১ আসনের এমপি মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার ও পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ফজলুল হক মাস্টার, জেলা বিএনপি’র সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, ইসলামী সভাপতি হাফিজুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরে বরগুনা সার্কিট হাউস হলরুমে জেলার উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন।