শিরোনাম

ঢাকা, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় সংঘটিত মর্মান্তিক বাস ও ট্রেন দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় মন্ত্রী বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মন্ত্রী এ ধরণের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে আরও সচেতন হতে হবে ও দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরণের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।
মন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।