শিরোনাম

রাজশাহী, ২২ মার্চ ২০২৬ (বাসস) : মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে মহানগরী থেকে ৮ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।