বাসস
  ২১ মার্চ ২০২৬, ১৭:৫৭

পটিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

চট্টগ্রাম (দক্ষিণ), মার্চ ২১, ২০২৬ (বাসস) : জেলার পটিয়ায় বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের ভাটিখাইন রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অলক গুহ বাসস’কে বলেছেন, দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। এছাড়া আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।