বাসস
  ২১ মার্চ ২০২৬, ১৭:১৭

বরগুনায় ঈদ-উল-ফিতর উদযাপিত

ছবি : বাসস

বরগুনা, ২১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হয়েছে।

শনিবার বরগুনার পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। 

প্রথম জামাতে অংশ গ্রহণ করেন, বরগুনা-২ আসনের এমপি ও জাতীয় সংসদের সরকার দলীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্ব স্তরের জনগণ।
ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি ও সম্মৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
নামাজ শেষে হুইপ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।