বাসস
  ২১ মার্চ ২০২৬, ১৬:৪৯

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা নিহত

গোপালগঞ্জ, ২১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার কোটালীপাড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ফরিদুপরের সদরপুর ওজোপাডিকো সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের সদরপুর ওয়েষ্ট জোন পাওয়ার জিষ্ট্রিবিউশনের (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

নিহত শরিফুল ইসলাম কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী শেখের ছেলে।

ফরিদপুরের সদরপুর ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, সদরপুর ওজোপাডিকো সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম ঈদের ছুটিতে মোটর সাইকেলে করে নিজ গ্রামের বাড়ি টুপুরিয়া যাচ্ছিলেন। এ সময় বৈকুন্ঠপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকেল নিয়ে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে শরীফুল ইসলাম মারা যান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।