বাসস
  ২১ মার্চ ২০২৬, ১৬:২১

জয়পুরহাটে ঈদের জামায়াত অনুষ্ঠিত

ছবি: বাসস

জয়পুরহাট, ২১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে । এই জামাতে ইমামতি করেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ ইউসুফ কাশেমী।

-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল-মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

এছাড়াও জয়পুরহাট সার্কিট হাউস মাঠ, চিনিকল জামে মসজিদ, জয়পুরহাট সরকারি কলেজ মাঠ, তেঘর উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট ঈদগাহ, কাশিয়াবাড়ী ঈদগাহ, তালীমূল ইসলাম একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠ, পুলিশ লাইন্স মাঠ, খনজনপুর খানকা শরীফ মসজিদ মাঠ, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় আহলে হাদিস মসজিদ মাঠ, তেঁতুলতলী, হাতিল বুলুপাড়া ও করিমনগর লালবাজার ঈদগাহসহ জেলার পাঁচ উপজেলাতে মোট ৪৫০টি মসজিদ ও ঈদগাহে মাঠে এবার ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে আল্লাহর রহমত দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।