শিরোনাম

ঢাকা, ২১ মার্চ, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ তাঁর নিজ এলাকা ময়মনসিংহের নান্দাইলের ঐতিহ্যবাহী মোয়াজ্জেমপুর সাহেববাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত ঈদের জামাতে প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
নামাজ শেষে তথ্য প্রতিমন্ত্রী সবার সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।