বাসস
  ২০ মার্চ ২০২৬, ২৩:৫০

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা, ২০ মার্চ ২০২৬ (বাসস) : বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফাইড ফেসবুক পেইজে বলেন, ‘প্রিয় দেশবাসীকে আমার স্ত্রী ও আমি জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। আপনাদের ঈদ হোক খুশির, আনন্দময় এবং নিরাপদ।’

আগামীকাল শনিবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর বাংলাদেশে মুসলিম সম্প্রদায় আগামীকাল ঈদ উদযাপন করবে।