বাসস
  ২০ মার্চ ২০২৬, ১৯:৩০

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

ছবি : বাসস

সাতক্ষীরা, ২০ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও মোবাইল চার্জিং পোর্ট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, মাদরা ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙ্গা ব্রীজ নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজাপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইলের চাজিংপোর্ট জব্দ করে।এছাড়া, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক একলাখ ৬৮ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।