শিরোনাম

পটুয়াখালী, ২০ মার্চ, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জেলার দশমিনা উপজেলায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে স্থানীয় বিএনপি।
আজ শুক্রবার পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ দোয়া মোনাজাত ও কর্মী সভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
দশমিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমিন হাওলাদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক আহম্মেদ মোল্লা।
সভায় নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।