বাসস
  ২০ মার্চ ২০২৬, ১৭:৫০

ফেনীতে ঈদের প্রধান জামাত মিজান ময়দানে সকাল ৮ টায় 

ছবি : বাসস

ফেনী, ২০ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় আগামীকাল শনিবার জেলায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। 

ইতোমধ্যে ঈদ জামাত আয়োজনের জন্য মিজান ময়দানে অত্যাধুনিক মানের তাঁবু বসানো হয়েছে। এ জামাতে ইমামতি করবেন ফেনী আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোশারফ হোসেন।
ফেনীর জেলা প্রশাসক মনিরা হক আজ শুক্রবার বিকালে মাঠ পরিদর্শন করে সর্বশেষ প্রস্তুতি ও নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা ও বাস্তবায়ন কমিটির সদস্য মতিউর রহমান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মনিরা হক জানান, ফেনীর ঈদের প্রধান জামাত মিজান ময়দান তথা আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। মাঠের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রশাসন তৎপর। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। 

এছাড়া জেলার বিভিন্ন ঈদগাহ ও জামে মসজিদের ঈদ জামাতের সময়সূচী জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুস সাকিব।

তিনি জানান, ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদে ঈদের জামাত সকাল ৭টা ১৫ মিনিটে ও জহিরিয়া মসজিদে সকাল ৭টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। শহরের বৃহৎ এই দুইটি মসজিদে ঈদ জামাতের ইমামতি করবেন যথাক্রমে খতিব মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ ও মুফতি মোহাম্মদ ইলিয়াছ।

এছাড়া শহরের দক্ষিণ চাড়িপুর ঈদগাহে সকাল ৮টা ৩০মিনিটে, জি.এ একাডেমি ঈদগাহ সকাল ৮টায়, পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল ৮টা ৪৫মিনিটে, সার্কিট হাউজ জামে মসজিদে সকাল ৮টায়, মহিপাল চৌধুরী বাড়ী জামে মসজিদে সকাল ৮টা ৩০মিনিটে, পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে, শান্তি কোম্পানী জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে, রেল স্টেশন জামে মসজিদ সকাল ৮টা ১৫ মিনিটে, উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টা ৩০মিনিটে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদে সকাল ৮টায়, উত্তর চাড়িপুর মুক্তাবাড়ী জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে, বদরুন্নেসা জামে মসজিদে সকাল ৮টায়, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, হাজারী পাড়া জামে মসজিদে সকাল ৭টা ৩০মিনিটে, জেলা কারাগারে সকাল ৮টা ৩০মিনিটে, ফলেশ্বর ঈদগাহ ময়দান সকাল ৮টা ৩০মিনিটে ও জেলা মডেল মসজিদ, ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৮টা ৩০মিনিটে ও হাজী ফজলে আলী জামে মসজিদ ঈদগাহে সকাল ৭টা ৩০মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।