শিরোনাম

শেরপুর, ২০ মাচর্, ২০২৬ (বাসস) : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শেরপুরের সাতটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
আগাম ঈদ উদযাপনকারী গ্রামগুলো হলো, শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়নখোলা এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।
মুসল্লিদের সাথে কথা বলে জানা যায়, প্রত্যেকটি জামায়াতে ১৫০ থেকে ২০০ মুসল্লি অংশগ্রহণ করেন। এসব জামাতে পুরুষ মুসুল্লিদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার ভিতরে নামাজ আদায় করেন। নামাজের পর তারা অংশ নেন প্রীতিভোজে।
স্থানীয়দের তথ্যমতে, বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকার মানুষেরা সৌদির সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ পালন করে আসছে।