শিরোনাম

রাজশাহী, ১৯ মাচর্, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (১৮ মার্চ ২০২৬) দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।