বাসস
  ১৯ মার্চ ২০২৬, ১৬:৩০

নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ নামাজের প্রস্তুতি

ছবি : বাসস

নাটোর, ১৯ মার্চ, ২০২৬ (বাসস) : ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানকে নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে। 

আজ বৃহস্পতিবার দুপুর একটায় প্রস্তুতি কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এ সময় জেলা প্রশাসক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ঈদ নামাজের আয়োজনে কার্যকর সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে। আশাকরি মুসল্লিরা সন্তুষ্ট হবেন।

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মো. আবুল হায়াতসহ ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নাটোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দিন প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়। এরপর সকাল আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

ঈদগাহ ময়দানের প্রস্তুতি হিসেবে ময়দানকে সমতল করা, সামিয়ানা ও কার্পেট স্থাপন, বৈদ্যুতিক পাখা এবং সাউন্ড সিস্টেম অন্যতম। নাটোর পৌরসভার তত্ত্বাবধানে এসব কাজ সমাধা করা হচ্ছে।