বাসস
  ১৯ মার্চ ২০২৬, ১৪:১৯

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল, ১৯ মাচর্, ২০২৬ (বাসস) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে আশেকপুর  বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাগানবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে সাগর মিয়া (২৮)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক  মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে সাগর মোটরসাইকেলযোগে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আশেকপুর  বাইপাস এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাগর মারা যান। 

আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।