বাসস
  ১৯ মার্চ ২০২৬, ০০:৪৮

দুর্ঘটনার পর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী 

নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ফাইল ছবি

ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। 

আজ বুধবার রাত সোয়া নয়টার দিকে তিনি সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডবি¬উটিএ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, দুর্ঘটনায় আহতরা একই পরিবারের সদস্য এবং তারা বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।