শিরোনাম

সাতক্ষীরা, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা ও সাংবাদিক অলিউল্লাহ মোল্যার বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে অলিউল্লাহর পরিবারের হাতে এ উপহার তুলে দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। অলিউল্লাহ মোল্যার স্ত্রী ছালিমা খাতুন এবং তাদের সন্তানরা প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার গ্রহণ করেন।
২০১৬ সালের ১৭ জুলাই ঢাকা থেকে ফেরার পথে বাস থেকে নামিয়ে অলিউল্লাহ মোল্যাকে গুলি করে হত্যা করা হয়। নিহত অলিউল্লাহ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক অনির্বাণ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক নেতা অধ্যাপক আবু সাঈদ, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেম এবং জেলা বিএনপির সদস্য আশেক-ই ইলাহী প্রমুখ।