শিরোনাম

ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
আজ বুধবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকাল ৪টায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন কলেজ পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ করা। এসময় মাদক কারবারি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত গাঁজার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।