বাসস
  ১৮ মার্চ ২০২৬, ২১:৩০

বগুড়ায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বগুড়ায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান। ছবি: বাসস

বগুড়া, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বগুড়ায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান করেছেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ ।

আজ বুধবার এক অনুষ্ঠানে বগুড়া সদরের নোনগোলা ইউনিয়নের শশীবদনী পূর্বপাড়ার বাসিন্দা মোছা. রিয়া মনি (১৮), বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নাথপাড়া আশ্রায়ণ প্রকল্পের লোকমান হোসেন (৮০) এবং হরি চন্দ্র মহন্ত (৫৮)-কে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এইচআর মিটন এবং বগুড়া জেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির রহমান ওসমানী।