বাসস
  ১৮ মার্চ ২০২৬, ২০:৩০

হাটহাজারীতে ৪ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।  

আজ বুধবার দুপুরে উপজেলার নন্দীরহাট এলাকায় ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

তিনি বলেন, ‘সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে এ অভিযান চালানো হয়। জমির সীমানা নির্ধারণের পর সেখানে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং অবশিষ্ট নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এ অভিযানে প্রায় চার কোটি টাকা মূল্যের সরকারি জমি পুনরুদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।