বাসস
  ১৮ মার্চ ২০২৬, ২০:০০

পটুয়াখালীতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

পটুয়াখালী, ১৮ মার্চ ২০২৬ (বাসস): জেলার দশমিনা উপজেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকালে উপজেলার নলখোলা ঈদগাহ মাঠে দশমিনা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি বাবু স্নেহাংশু সরকার।

দশমিনা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইসমাইল মেলকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহ আল শানু সিকদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক, সাবেক সদস্য মিজানুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির প্রমুখ। 

দোয়া ও ইফতার মাহফিলে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।